বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অপরুপ সৌন্দর্যের অধিকারী খাগড়াছড়ি পার্বত্য জেলা। এখানে রয়েছে অসম্ভব সুন্দর সব পর্যটন কেন্দ্র, যা দেখার জন্য বছরে প্রায় পতিদিনই পর্যটকদের ভিড় লেগে থাকে।
খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৯ টি উপজেলা আছে ।যথাঃ
- খাগড়াছড়ি সদর উপজেলা
- দীঘিনালা উপজেলা
- পানছড়ি উপজেলা
- মহালছড়ি উপজেলা
- মাটিরাঙ্গা উপজেলা
- মানিকছড়ি উপজেলা
- রামগড় উপজেলা
- লক্ষীছড়ি উপজেলা
- গুইমারা উপজেলা
নামকরনের ইতিহাস
খাগড়াছড়ি একটি নদীর নাম। নদীর পাড়ে খাগড়া বন থাকায় পরবর্তী কালে তা পরিষ্কার করে জনবসতি গড়ে উঠে, ফলে তখন থেকেই এটি খাগড়াছড়ি নামে পরিচিতি লাভ করে। ১৭০০ সালে এই এলাকাটি কার্পাস মহাল নামে পরিচিত ছিল। তৎকালিন এর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোঃ এর সাথে একযুদ্ধে পরাজিত হয়ে তুলা কার্পাস) ট্যাক্স হিসাবে দিতে হতো।
বিখ্যাত ব্যক্তিবর্গ
- ওয়াদুদ ভূইয়া
- অনন্ত বিহারী খীসা
- হাজী দোস্ত-মোহাম্মদ চৌধুরী (মুক্তিযোদ্ধা কমান্ডার)[২]
- প্রবীন চন্দ্র চাকমা
- প্রসীত বিকাশ খীসা
- সুদিব্য কান্তি চাকমা
- জজ দর্শন চাকমা
- মেজর অমূল্য ধন চাকমা
- সমির দত্ত চাকমা

No comments:
Post a Comment